মহরম
১. বৎসর তথা হিজরি পঞ্জিকার প্রথম মাস।
২. ইসলাম ধর্মাবলম্বীদের কাছে এই মাসে
সংঘটিত একটি শোকাবহ
ঘটনার নাম। ৬১ হিজরি অব্দের ১০ মহরম (৬৮০ খ্রিষ্টাব্দের ১০ অক্টোবর), কারবালার
প্রান্তরে
হজরত মুহম্মদ (সাঃ)-এর নাতি ইমাম হুসাইন (রাঃ)
এর সাথে উমাইয়া খলিফা প্রথম ইয়াজিদ (রাজত্বকাল: ৬৮০–৬৮৩) এর যুদ্ধ হয়। এই যুদ্ধটি
কারবালার যুদ্ধ নামে অভিহিত হয়ে থাকে। এই যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও তাঁর সঙ্গীরা ইয়াজিদের বাহিনীর হাতে নির্মমভাবে
শহিদ হন।
এই দিনটিকে ইসলাম ধর্মের সকল শাখার মুসলমানরা শোকাবহ ঘটনার দিন হিসেবে মান্য করে
থাকেন। তবে এই শোকাবহ ঘটনাটিকে শিয়া সম্প্রদায়ের মুসলমানরা বিশেষভাবে পালন করেন। এই দিন তাঁরা তাজিয়া মিছিল
নামে শোক মিছিল বের করেন এবং নানা ভাবে শোক প্রকাশ করে থাকেন।