বাক্যতত্ত্ব
Syntax

ভাষাতত্ত্বের একটি মৌলিক শাখা। তে কোনো ভাষার বাক্যের গঠন, শব্দের বিন্যাস, পদসমূহের পারস্পরিক সম্পর্ক এবং বাক্যগঠনের নিয়ম বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করা হয়। বাক্যতত্ত্ব ব্যাখ্যা করে কীভাবে শব্দ ও পদ পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে অর্থপূর্ণ বাক্য গঠন করে এবং ভাষার ব্যাকরণগত নিয়ম অনুসারে বাক্যের কাঠামো নির্ধারিত হয়। রূপতত্ত্ব যেখানে শব্দের অভ্যন্তরীণ গঠন নিয়ে আলোচনা করে, বাক্যতত্ত্ব সেখানে শব্দের সমন্বয়ে গঠিত বৃহত্তর ভাষিক একক—বাক্য—নিয়ে আলোচনা করে।

ব্যুৎপত্তি: বাক্যতত্ত্ব শব্দের ব্যুৎপত্তিগত রূপ হলো- বাক্যতত্ত্ব= বাক্য+ তত্ত্ব সংজ্ঞা: যে শাস্ত্রে ভাষার বাক্যগঠন, শব্দবিন্যাস, পদসমূহের পারস্পরিক সম্পর্ক এবং বাক্যগঠনের নিয়ম বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করা হয়, তাকে বাক্যতত্ত্ব বলে।

বাক্যতত্ত্বের উদ্দেশ্য: বাক্যতত্ত্বের প্রধান উদ্দেশ্য হলো—

বাক্যতত্ত্বের ইতিহাস: পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভাষাগোষ্ঠীর ভিতরে বাক্যতত্ত্বের বিকাশ ঘটেছে। কিন্তু বিষয়ে কিছু উল্লেখযোগ্য ভাষায় বাক্যতত্ত্বের শাস্ত্র হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। এই বিচারে বাক্যতত্ত্বকে ঐতিহাসিকভাবে প্রাচীন সভ্যতা অনুসারের বিচার করা হয়। যেমন প্রাচীন ভারত, গ্রিস, আরব,  ইত্যাদি সভ্যতার বিচারে ঐতিহাসিক প্রেক্ষাপটে বাক্যতত্ত্বের বিকাশকে উল্লেখ করা হয়।

মধ্যযুগ আরব বিশ্ব: মধ্যযুগে আরবি ভাষাবিদের হাতে আরবি ভাষার বাক্যতত্ত্ব গড়ে উঠছিল।

আধুনিক যুগ: আধুনিক যুগ উনবিংশ শতাব্দীতে তুলনামূলক ভাষাতত্ত্বের বিকাশের পাশাপাশি বাক্যগঠন নিয়ে বৈজ্ঞানিক গবেষণা শুরু হয়। বিংশ শতাব্দীতে ফার্দিনান দ্য সসুর-এর কাঠামোবাদী ভাষাতত্ত্ব ভাষার গঠন বিশ্লেষণে নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে। ১৯৫৭ খ্রিষ্টাব্দে নোম চমস্কি তাঁর
Syntactic Structures গ্রন্থে উৎপাদক ব্যাকরণ (Generative Grammar)-এর ভিত্তি স্থাপন করেন। পরবর্তীকালে Aspects of the Theory of Syntax (১৯৬৫) গ্রন্থে তিনি গভীর কাঠামো (Deep Structure) ও পৃষ্ঠকাঠামো (Surface Structure)-এর ধারণা উপস্থাপন করেন, যা আধুনিক বাক্যতত্ত্বের বিকাশে যুগান্তকারী ভূমিকা পালন করে। বর্তমানে বাক্যতত্ত্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), যন্ত্র-অনুবাদ, স্বয়ংক্রিয় ব্যাকরণ বিশ্লেষণ এবং প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণে (NLP) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বাক্যতত্ত্বের প্রধান শাখা

বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় বাক্যতত্ত্বের প্রধান তত্ত্বসমূহ

বাক্যতত্ত্বের গুরুত্ব


তথ্যসূত্র