ধ্বনিতত্ত্ব
Phonology

ভাষাতত্ত্বের একটি মৌলিক শাখা। এতে কোনো ভাষার ধ্বনিম (phoneme) , ধ্বনিব্যবস্থা, ধ্বনিবিন্যাস, ধ্বনির কার্যকারিতা এবং ধ্বনিসমূহের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা হয়। ধ্বনিতত্ত্ব ভাষার ধ্বনিকে কেবল উচ্চারণগত দৃষ্টিকোণ থেকে নয়, বরং ভাষার অর্থবৈচিত্র্য, ধ্বনিগত সংগঠন এবং ভাষাব্যবস্থায় ধ্বনির ভূমিকার আলোকে ব্যাখ্যা করে।

ব্যুৎপত্তি: ধ্বনিতত্ত্ব শব্দের ব্যুৎপত্তিগত রূপ হলো- ধ্বনিতত্ত্ব = ধ্বনি + তত্ত্ব।
ধ্বনিতত্ত্বের প্রধান উদ্দেশ্য হলো—

ধ্বনিতত্ত্বের ইতিহাস: ধ্বনিতত্ত্বের ইতিহাস মানবসভ্যতার ভাষাচর্চার ইতিহাসের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। মানুষ ভাষা ব্যবহার শুরু করার পর থেকেই ধ্বনি, উচ্চারণ এবং শব্দের গঠন সম্পর্কে সচেতনতা জন্ম নেয়। তবে ধ্বনিতত্ত্ব একটি স্বতন্ত্র ভাষাতাত্ত্বিক শাস্ত্র হিসেবে গড়ে ওঠে দীর্ঘ ঐতিহাসিক বিবর্তনের মাধ্যমে।

পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভাষাগোষ্ঠীর ভিতরে ধ্বনিতত্ত্বের বিকাশ ঘটেছে। কিন্তু বিষয়ে কিছু উল্লেখযোগ্য ভাষায় ধ্বনিতত্ত্ব শাস্ত্র হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। এই বিচারে ধ্বনিতত্ত্বকে ঐতিহাসিকভাবে প্রাচীন সভ্যতা অনুসারের বিচার করা হয়। যেমন প্রাচীন ভারত, গ্রিস, আরব,  ইত্যাদি সভ্যতার বিচারে ঐতিহাসিক প্রেক্ষাপটে ধ্বনিতত্ত্বের বিকাশকে উল্লেখ করা হয়।

মধ্যযুগ আরব বিশ্ব: মধ্যযুগে আরবি ভাষাবিদেরা কুরআনের শুদ্ধ তিলাওয়াতের জন্য ধ্বনির উচ্চারণস্থান (মাখরাজ) ও উচ্চারণরীতি নিয়ে বিশদ গবেষণা করেন। তাজবীদ শাস্ত্রে ধ্বনির সূক্ষ্ম পার্থক্য, দীর্ঘতা, নাসিক্যতা এবং উচ্চারণবিধি নির্ধারণ করা হয়। ইউরোপে এই সময়ে ধ্বনিতত্ত্বের উল্লেখযোগ্য অগ্রগতি তুলনামূলকভাবে সীমিত ছিল।

আধুনিক যুগ: ঊনবিংশ শতাব্দীতে তুলনামূলক ভাষাতত্ত্বের বিকাশের সঙ্গে ধ্বনি-পরিবর্তনের নিয়ম নিয়ে গবেষণা শুরু হয়। জ্যাকব গ্রিম-এর
Grimm's Law এবং অন্যান্য ধ্বনি-নিয়ম ভাষার ঐতিহাসিক পরিবর্তন ব্যাখ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সময়ে ধ্বনিবিজ্ঞান  দ্রুত বিকশিত হয়। হেনরি সুইট, ড্যানিয়েল জোন্স প্রমুখ আধুনিক উচ্চারণ-বিশ্লেষণের ভিত্তি স্থাপন করেন।

১৮৮৬ খ্রিষ্টাব্দে
International Phonetic Association (আন্তর্জাতিক ধ্বনিমূলক সমিতি) প্রতিষ্ঠিত হয় এবং International Phonetic Alphabet (IPA) (আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা) প্রবর্তিত হয়, যা বিশ্বের ভাষার ধ্বনি লিপিবদ্ধ করার একটি আন্তর্জাতিক মানদণ্ড।  

১৯৬৮ খ্রিষ্টাব্দে নোম চমস্কি এবং মরিস হালে
The Sound Pattern of English প্রকাশ করেন। এই গ্রন্থে উৎপাদক ধ্বনিতত্ত্ব (Generative Phonology)-এর ভিত্তি স্থাপিত হয়। এখানে ধ্বনিকে নিয়ম (rules) ও বৈশিষ্ট্যের (features) মাধ্যমে ব্যাখ্যা করা হয়। বর্তমানে ধ্বনিবিজ্ঞান ভাষা-প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, কথন শনাক্তকরণ (Speech Recognition), পাঠ্য থেকে কথন (Text-to-Speech), চিকিৎসাবিজ্ঞান এবং ভাষা-শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ধ্বনিবিজ্ঞানের প্রধান শাখা
১. উচ্চারণমূলক ধ্বনিবিজ্ঞান (Articulatory Phonetics): ধ্বনি কীভাবে মানুষের বাক্‌যন্ত্রে উৎপন্ন হয়, তা নিয়ে আলোচনা করে। আলোচ্য বিষয়— ২. ধ্বনিক বা শ্রুতিতরঙ্গভিত্তিক ধ্বনিবিজ্ঞান (Acoustic Phonetics) : আলোচ্য বিষয়— কম্পাঙ্ক  তীব্রতা স্থিতিকাল  অনুরণন শব্দতরঙ্গ।
৩. শ্রবণমূলক ধ্বনিবিজ্ঞান
(Auditory Phonetics): মানুষ কীভাবে ধ্বনি শুনে এবং মস্তিষ্কে উপলব্ধি করে, তা নিয়ে আলোচনা করে।

ধ্বনিবিজ্ঞানের আলোচ্য বিষয়

ধ্বনিবিজ্ঞানের গুরুত্ব
  • শুদ্ধ উচ্চারণ নির্ধারণে সহায়তা করে।
  • ভাষা শিক্ষায় গুরুত্বপূর্ণ।
  • অভিধান প্রণয়নে সহায়ক।
  • ভাষা-প্রযুক্তিতে অপরিহার্য।
  • ভাষা-চিকিৎসায় ব্যবহৃত হয়।
  • বক্তৃতা শনাক্তকরণ ও সংশ্লেষণে ব্যবহৃত হয়।
  • উপভাষা গবেষণায় সহায়ক।  

তথ্যসূত্র