হযরত খাদিজা (রাঃ)
ইসলাম ধর্মের শেষ নবী হজরত মুহম্মদ (সাঃ) -এর প্রথম স্ত্রী।

আনুমানিক ৫৫৫ খ্রিষ্টাব্দে মক্কা নগরীতে কুরাইশ বংশের বনু আসাদ গোত্রে জন্মগ্রহণ করেন। পিতার নাম খুওয়াইলিদ ইবনে আসাদ, মাতার নাম ফাতিমা বিনতে জায়েদ।

আরবের প্রাক্-ইসলাম পর্বে, তিনি তাঁর পবিত্র চরিত্র ও সততার জন্য তিনি 'তাহেরা' (পবিত্রা) নামে খ্যাতি লাভ করেন।

তিনি ছিলেন আরবের অন্যতম সফল নারী ব্যবসায়ী তাঁর বাণিজ্য কাফেলা, সিরিয়া-সহ বিভিন্ন অঞ্চলে যাতায়াত করত তাঁর সততা ও ন্যায়পরায়ণতার জন্য তিনি বিশেষ মর্যাদার আসন লাভ করেছিলেন। 

খাদিজা রাঃ-এর তিন বার বিবাহ হয়েছিল। এঁরা হলেন- জিব্রাইল (আঃ) দ্বারা আল্লার বাণীসমূহ ইনি গোপনে প্রচার শুরু করেন। এই বাণীর প্রতি বিশ্বাস স্থাপন করে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন- তাঁর স্ত্রীঁ খাদিজা (রাঃ)। প্রথম তিন বৎসরে মাত্র ৩০জন ইসলাম ধর্ম গ্রহণ করেন। চতুর্থ বৎসরে ইনি প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেন।

৬১৯ খ্রিষ্টাব্দে হজরত খাদিজা রাঃ ৬৫ বৎসর বয়সে মৃত্যুবরণ করেন। অধিকাংশ ঐতিহাসিকের মতে, তিনি ১০ই রমজান মৃত্যুবরণ করেছিলেন। তাঁকে মক্কার জান্নাতুল মুয়াল্লা নামক কবরস্থানে দাফন করা হয়। রাসুলুল্লাহ (সা.) নিজে তাঁর কবরে নেমেছিলেন, তবে তখন পর্যন্ত জানাজার নামাজ পড়ার বিধান না আসায় তাঁর জানাজা পড়ানো হয়নি।