শ্যামল গুপ্ত
১৯২২-২০১০ খ্রিষ্টাব্দ
বিংশ শতকের শেষার্ধের আধুনিক বাংলা রোমান্টিক গানের কিংবদন্তি গীতিকার সুরকার ও সঙ্গীত শিল্পী।
১৯২২ খ্রিষ্টাব্দের ৩ ডিসেম্বর ব্রিটিশ ভারতের
কলকাতায় জন্মগ্রহণ করেন। এঁদের পৈতৃক আবাস ছিল বিহারের জামালপুরে। তবে এঁদের আদি বাসস্থান ছিল বর্তমান উত্তর চব্বিশ পরগনা জেলার হালিশহরে। তার পিতামহ ও পিতা মুঙ্গের কোর্টের আইনজীবী ছিলেন। শ্যামল গুপ্তের পড়াশোনা কলকাতায় স্কটিশ চার্চ স্কুল ও কলেজে।
১৯৪৫ খ্রি ষ্টাব্দে সেন্ট জেভিয়ার'স কলেজ, কলকাতা থেকে রসায়নশাস্ত্রে অনার্সসহ স্নাতক হন। এরপর তিনি প্রথমে মহারাষ্ট্রের পুণায় ভারত সরকারের মিলিটারি এক্সপ্লোসিভ ল্যাবরেটরিতে রসায়নাগরিক হিসাবে কর্মজীবন শুরু করেন। কিন্তু ১৯৪৭
খ্রি ষ্টাব্দে চাকরি থেকে অব্যাহতি নিয়ে
কলকাতা চলে আসেন। এক বৎসর বিজ্ঞাপনের কপি লেখার কাজ নেন। এরপর পুরোদস্তুর লেখালেখির কাজে আত্মনিয়োগ করেন।
সঙ্গীত জীবনে তার প্রথম আবির্ভাব গায়ক হিসাবে। হিজ মাস্টার্স ভয়েস গ্রামোফোন কোম্পানিতে তিনটি গানের রেকর্ড করেন। তারপর গান গাওয়া ছেড়ে গান লেখা শুরু করেন এবং সেই সাথে চলচ্চিত্রে চিত্রনাট্য ও সংলাপ রচনাতেও মনোনিবেশ করেন। 'বধূবরণ’ ও ‘পুতুলঘর’ ছায়াছবির কাহিনিকার ও চিত্রনাট্যকার ছিলেন তিনি।
এই সময় তিনি তারাপদ চক্রবর্তীর শিষ্য মণি ঘোষের কাছে মার্গ সঙ্গীতের প্রাথমিক পাঠ নেন। তবে রবীন্দ্রনাথ ঠাকুরের 'শেষসপ্তক' কবিতাগুচ্ছ
ছিল তাঁ র গান রচনার মূল প্রেরণা। তিনি কবিতা লিখেছেন 'অরণি' 'অভ্যুদয়' 'একক' প্রভৃতি পত্রিকায়। ছোটগল্প লিখেছেন 'বসুমতী' ও 'সত্যযুগ' পত্রিকায়। তার রচিত গানের সংখ্যা প্রায় দু-হাজার। তার মধ্যে চলচ্চিত্রের জন্য লেখা গানের সংখ্যা প্রায় তিনশো।
১৯৬৩ খ্রিষ্টাব্দে তাঁর রচিত গানের বই 'আধুনিক গান' প্রকাশিত হয়
১৯৬৬ খ্রিষ্টাব্দে বিখ্যাত সঙ্গীত শিল্পী
সন্ধ্যা
মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিবাহ হয়।
তার লেখা গান গেয়েছেন সেকালের প্রায় সব খ্যাতনামা শিল্পীই।
তাঁর রচিত গানে কণ্ঠদান করেছেন- জগন্ময় মিত্র, যূথিকা রায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, সুপ্রীতি ঘোষ, রমা দেবী, ইলা বসু, গায়ত্রী বসু, বাণী ঘোষাল, আলপনা বন্দ্যোপাধ্যায়, কল্পনা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, নির্মলা মিশ্র, উৎপলা সেন, ললিতা ধরচৌধুরী, মাধুরী চট্টোপাধ্যায়, বনশ্রী সেনগুপ্ত, কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়, কণিকা বন্দ্যোপাধ্যায়, হৈমন্তী শুক্লা, হেমন্ত মুখোপাধ্যায়, তালাত মাহমুদ, শৈলেন মুখোপাধ্যায়, ধনঞ্জয় ভট্টাচার্য, মানবেন্দ্র মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, সতীনাথ মুখোপাধ্যায়, মান্না দে, পিন্টু ভট্টাচার্য, তরুণ বন্দ্যোপাধ্যায়, আব্দুল জব্বার, অনুপ ঘোষাল প্রমুখ।
২০১০ খ্রিস্টাব্দের ২৮ জুলাই ৮৭ বৎসর বয়সে কলকাতায় পরলোক গমন করেন
[শ্যামলগুপ্তের
রচিত গানের তালিকা]