অক্ষয়চন্দ্র চৌধুরীর গান
                         ২
              
 

রাঙাপদ-পদ্মযুগে প্রণমি গো ভবদার
জি এ ঘোর নিশীথে পজিব তোমারে তারা ॥
সুরনর রহর-ব্রহ্মাণ্ড-বিপ্লব করো,
রূপরঙ্গে মাত মা গো, ঘোরা উন্মাদিনী-পারা ॥
ঝলসিয়ে দিশি দিশি ঘুরাও তড়িত অসি,
ছুটাও শোণিতস্রোত, ভাসাও বিপুল ধরা।
উরো। কালী কপালিনী, মহাকালসীমন্তিনী,
লহো জবাপুষ্পাঞ্জলি মহাদেবী পরাৎপরা ॥