বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কোয়েলা কুহু কুহু ডাকে

         রাগ: খাম্বাজ

কোয়েলা কুহু কুহু ডাকে।
নব মুকুলিত আমের শাখে
॥
        যাহার দরশ লাগি'
        একেলা কুঢীরে জাগি,
মোর সাথে পাখিও কি ডাকিছে তাহাকে
॥
চাঁদিনী নিভে যায় আমার চোখে,
চাঁদে মনে পড়ে চাঁদের আলোকে।
        কুহু স্বর প্রাণে মম
        বাজিতেছে তার সম,
চাঁদিনী নিশীথ মোর বিষাদ-মেঘে ঢাকে
॥