বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: জানি আমার সাধনা নাই আছে তবু সাধ।
জানি আমার সাধনা নাই আছে তবু সাধ।
তুমি আপনি এসে দেবে ধরা দূর-আকাশের চাঁদ॥
      চকোর নহি মেঘও নহি
      আপন ঘরে বন্দী রহি'
  আমি শুধু মনকে কহি কাঁদ্ নিশি দিন কাঁদ্॥
  কূল-ডুবানো জোয়ার কোথা পাব হে সুন্দর?
  হে চাঁদ আমি সাগর নহি পল্লী-সরোবর।
      নিশীথ রাতে আমার নীরে,
      প্রেমের কুমুদ ফোটে ধীরে,
মোর   ভীরু প্রেম যেতে নারে ছাপিয়ে লাজের বাঁধ॥