ভাষাংশ | রবীন্দ্রনাথ ঠাকুর | রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাসংগ্রহের সূচি


কল্পনা

               পরিণাম
                  ভৈরবী
। ঝাঁপতাল

 

জানি হে, যবে প্রভাত হবে, তোমার কৃপা-তরণী

      লইবে মোরে ভব-সাগর-কিনারে।
করি না ভয়, তোমারি জয় গাহিয়া যাব চলিয়া
,

      দাঁড়াব আমি তব অমৃত-দুয়ারে।
জানি হে, তুমি যুগে যুগে তোমার বাহু 
ঘেরিয়া

      রেখেছ মোরে তব অসীম ভুবনে—
জনম মোরে দিয়েছ তুমি আলোক হতে আলোকে
,

      জীবন হতে নিয়েছ নবজীবনে।

জানি হে নাথ, পুণ্যপাপে হৃদয় মোর সতত

      শয়ান আছে তব নয়ান-সমুখে—
আমার হাতে তোমার হাত রয়েছে 
দিন-রজনী

      সকল পথে-বিপথে সুখে-অসুখে।
জানি হে জানি, জীবন মম বিফল কভু হবে না
,

      দিবে না ফেলি বিনাশভয়পাথারে—
এমন দিন আসিবে যবে করুণাভরে 
আপনি

      ফুলের মতো তুলিয়া লবে তাহারে!

১৩০৬