বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
সখী, বলো দেখি লো
পাঠ ও পাঠভেদ:

সখী, বলো দেখি লো,

নিরদয় লাজ তোর টুটিবে কি লো।

          চেয়ে আছি, ললনা―

          মুখানি তুলিবি কি লো,

          ঘোমটা খুলিবি কি লো,

          আধাফোটা অধরে হাসি ফুটিবে কি লো॥ 

শরমের মেঘে ঢাকা বিধুমুখানি―

মেঘ টুটে জোছনা ফুটে উঠিবে কি লো।

তৃষিত আঁখির আশা পূরাবি কি লো―

তবে ঘোমটা খোলো, মুখটি তোলো, আঁখি মেলো লো॥