বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম: ওগো    দখিন হাওয়া, ও পথিক হাওয়া
পাঠ ও পাঠভেদ:

ওগো    দখিন হাওয়া, ও পথিক হাওয়া, দোদুল দোলায় দাও দুলিয়ে।

          নূতন-পাতার-পুলক-ছাওয়া পরশখানি দাও বুলিয়ে॥

আমি     পথের ধারের ব্যাকুল বেণু হঠাৎ তোমার সাড়া পেনু গো—

    আহা, এসো আমার শাখায় শাখায় প্রাণের গানের ঢেউ তুলিয়ে॥

ওগো    দখিন হাওয়া, ও পথিক হাওয়া, পথের ধারে আমার বাসা।

          জানি তোমার আসা-যাওয়া, শুনি তোমার পায়ের ভাষা।

আমার   তোমার ছোঁওয়া লাগলে পরে একটুকুতেই কাঁপন ধরে গো—

          আহা, কানে-কানে একটি কথায় সকল কথা নেয় ভুলিয়ে॥