বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :

শিরোনাম: জাগে নাথ জোছনারাতে

পাঠ ও পাঠভেদ:

জাগে নাথ জোছনারাতে-

      জাগো, রে অন্তর, জাগো ॥

তাঁহারি পানে চাহো মুগ্ধপ্রাণে

      নিমেষহারা আঁখিপাতে ॥

নীরব চন্দ্রমা নীরব তারা  নীরব গীতরসে হল সারা-

       জাগে বসুন্ধরা, অম্বর জাগে রে-

             জাগে রে সুন্দর সাথে ॥