বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :

শিরোনাম: পথ দিয়ে কে যায় গো চলে
পাঠ ও পাঠভেদ:

পথ দিয়ে কে যায় গো চলে

                      ডাক দিয়ে সে যায়।

আমার ঘরে থাকাই দায়॥

পথের হাওয়ায় কী সুর বাজে,   বাজে আমার বুকের মাঝে,

                      বাজে বেদনায়॥

 

পূর্ণিমাতে সাগর হতে ছুটে এল বান,

আমার  লাগল প্রাণে টান।

আপন মনে মেলে আঁখি       আর কেন বা পড়ে থাকি

                      কিসের ভাবনায়॥