বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
চলি গো, চলি গো, যাই গো চলে।

পাঠ ও পাঠভেদ:

চলি গো, চলি গো, যাই গো চলে।

পথের প্রদীপ জ্বলে গো গগনতলে॥

বাজিয়ে চলি পথের বাঁশি,   ছড়িয়ে চলি চলার হাসি,

রঙিন বসন উড়িয়ে চলি জলে স্থলে॥

পথিক ভুবন ভালোবাসে পথিকজনে রে।

এমন সুরে তাই সে ডাকে ক্ষণে ক্ষণে রে।

চলার পথের আগে আগে ঋতুর ঋতুর সোহাগ জাগে,

চরণঘায়ে মরণ মরে পলে পলে॥