বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম: মেঘ বলেছে যাব' যাব'

পাঠ ও পাঠভেদ:

মেঘ বলেছে যাব' যাব', রাত বলেছে যাই',

     সাগর বলে কূল মিলেছে- আমি তো আর নাই' ॥

         দুঃখ বলে রইনু চুপে  তাঁহার পায়ের চিহ্নরূপে',

            আমি বলে মিলাই আমি আর কিছু না চাই' ॥

ভুবন বলে তোমার তরে আছে বরণডালা',

     গগন বলে ‘তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা'।

         প্রেম বলে যে ‘যুগে যুগে তোমার লাগি আছি জেগে',

             মরণ  বলে ‘আমি তোমার জীবনতরী বাই ॥