বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম:
দিন অবসান হল।
পাঠ ও পাঠভেদ

দিন অবসান হল।

আমার আঁখি হতে অস্তরবির আলোর আড়াল তোলো ॥

অন্ধকারের বুকের কাছে নিত্য-আলোর আসন আছে,

সেথায় তোমার দুয়ারখানি খোলো ॥

সব কথা সব কথার শেষে  এক হয়ে যাক মিলিয়ে এসে।

স্তব্ধ বাণীর হৃদয়-মাঝে গভীর বাণী আপনি বাজে,

সেই বাণীটি আমার কানে বোলো ॥