বিষয়ঃ শেখ ভানু রচিত গান
শিরোনামঃ আমার কি হবে উপায়
গান সংখ্যাঃ
আমার কি হবে উপায়, ছাড়াইতে চাহিলাম স্বভাব
ও স্বভাব ছাড়ে না আমার কি হবে উপায়।
মায়ের গর্ভে ছিলাম ভালো
হস্তে লাগাইয়া বন্ধন
জঠর যন্ত্রণা কত করিয়া বহন।
মায়ের গর্ভ হইতে মনরে বাহিরে আসিয়া সংসারে
ও মন রে বাহিরে আসিয়া সংসারে।
ভাইবে মহাজনের যত পুঞ্জি, ভুলিলাম তাহারে॥
দশটি মানিক্য মোরে দিল মহাজন
শামুকের জঙ্গল বইলে, না করলে যতন।
অধীন শেখ ভানু বলে, ভুইল্যা রিপুর সনে
কাল হইল কামিনীর মধু সদায় উঠে মনে
আমার কি হবে উপায়॥
পর্যায়
তথ্যসূত্র