বিষয়ঃ শেখ ভানু রচিত গান
শিরোনামঃ আমার মন মোহিনী রূপে হইল
গান সংখ্যাঃ ৭
আমার মন মোহিনী রূপে হইল, ও রূপ ধরতাম কি প্রকার।
ভবনদীর না দেখি কিনার।
ও মন আমি কেমনে ধরি ভবের পাড়ি।
গুণ ছিঁড়া মোর ভাঙা দাঁড়,
ছয়জনা ডাকাইতে পাইয়া
আমার তরি হিলায় বারেবার॥
ভবে পাড়ি তুফান ভারি, ঢেউ উঠে কেমন ভয়ঙ্করি
তাতে আছে জল কুম্ভীর রে, গিলবে সাধের নাও তোমারই
অধীন শেখ ভানু বলে, ভব যদি হইবে পার
গুরুর চরণ সার করিয়া, চিনিয়া লও
ত্রিপুণীর দ্বার॥
পর্যায়
তথ্যসূত্র
- বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭। পৃষ্ঠা: ২৩