বিষয়ঃ শেখ ভানু রচিত গান
শিরোনামঃ আমার মৌলার লাগিয়া প্রাণ কান্দে
গান সংখ্যাঃ
আমার মৌলার লাগিয়া প্রাণ কান্দে
কান্দে গো সখী আমার বন্দের লাগিয়া।
সখী গো কি হইল, হইল মনে
প্রেম কইরে বন্ধুয়ার সনে গো
আমার কলিজা জ্বলিয়া হইল কালা।
কলসি বান্ধিয়া গলে, জলেতে ডুবিমু গো
আমার সহে না প্রাণ বন্ধুয়ার জ্বালা॥
প্রাণসখী গো, আমার ঘরে আছে ছয়জন প্রহরী
তারা হইল পরাণের বৈরী গো
আমার কথায় কথায় করে গণ্ডগোল॥
কাল ননদীর জ্বালা, সহে না অন্তরে গো
আমি তারি লাগি হারাইলাম বন্ধের কূল॥
প্রাণসখী গো, আমার প্রেমানলে অঙ্গ জ্বলে
হইয়া প্রেমেরই মরা গো
আমি বসে রইলাম পন্থ নিরক্ষিয়া॥
প্রাণসখী গো, অধীন শেখ ভানু বলে, রাইখো বন্ধুর চরণ তলে
পুরাইয়ো মোর মনের আশা
সময় বুঝিয়া লইও খুঁজিয়ারে
ও আমার আন্ধাইর ঘর করিয়া প্রকাশ॥
পর্যায়
তথ্যসূত্র