আন্ধাইর
বানান বিশ্লেষণ: আ+ন্+ধ্+আ+ই+র্+অ
উচ্চারণ: an.dha.ir (আন্.ধা.ইর)
শব্দ উৎস: সংস্কৃত অন্ধকার>বাংলা আঁধিয়ার>আন্ধাইর
পদ: বিশেষ্য
অর্থ: আলোকবিহীন দশা, যা দর্শনেন্দ্রিয় দ্বারা কোনো কিছু দেখা যায় না।
সমার্থক শব্দাবলী: অন্ধকার, আন্ধার, আঁধার, তিমির, তমসা

আমার মৌলার লাগিয়া প্রাণ কান্দে...
ও আমার আন্ধাইর ঘর করিয়া প্রকাশ [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৯]

মন তোর সুখের রাজ্য কইরে ত্যাজ্য...
যাইতে হবে আন্ধইর ঘরে [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৭২]

কালায় মোরে কইরাছে ডাকাতি গো সখি...
এগো আমার আন্ধাইর ঘরে [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী]

নিমাই রে ওরে নিমাই...
বানাইয়া সোনারই ঘর আন্ধাইর কইরে গেলে রে [রাধারমণ দত্ত] [তথ্য]
[বাউল কবি রাধারমণ গীতি সংগ্রহ, বিজনকৃষ্ণ চৌধুরী সম্পাদিত, বুক ওয়াল্ড, আগরতলা। গান-২৫০]


তথ্যসূত্র