বিষয়ঃ শেখ ভানু রচিত গান
শিরোনা: আমি মইলাম তোর পিরিতের আশে
গান সংখ্যা: ১৪
আমি মইলাম তোর পিরিতের আশে প্রাণ কালিয়া
আমি মইলাম তোর পিরিতের আশে॥
কালিয়া রে, কাজল কোঠায় বসি বাজাও মোহন বাঁশি
লিলুয়া বাতাসে উড়ায় ধ্বনি॥
তুমি বন্ধের লাগিয়া নিশীথে জাগিয়া জাগিয়া
নিরলে বসিয়া শুনি॥
কালিয়া রে তোমার প্রেমের সাগরে ভাসাইলে আমারে
ও আমি সাঁতরাইয়া না পাইলাম কিনার॥
ডুবিলাম ডুবিলাম অকূলে ডুবিলায় মোরে
আপনি করো না মোরে পাড়॥
কালিয়া রে অধীন শেখ ভানু বলে বেড়িলা মায়ার জালে রে
আমি বাহির হইতে রাহা নাহি পাই
ভাবিয়া চিন্তিয়া রহিলাম বসিয়া
আমি ভরসা কইরাছি, তুমি যে সার॥
পর্যায়
তথ্যসূত্র