বিষয়ঃ শেখ ভানু রচিত গান
শিরোনাম: আমি মরিমু মুর্শিদ ভাবে বুঝা যায়
গান সংখ্যাঃ ১৫
আমি মরিমু মুর্শিদ ভাবে বুঝা যায়
মরিলে নি দয়াল মুর্শিদ তুমি দেখিবে আমায়
ও রে সোনার মুর্শিদ আমার নিদয়া হইলায়॥
মুর্শিদ গো, আমি যদি যাই মইরে, না দেখিয়া তোমায়
তুমি নি দেখিবায় মোরে, হস্ত দিয়া গায় গো
ওরে সোনার মুর্শিদ আমার নিদয়া হইলায়॥
আহারে অধীন শেখ ভানু কান্দে, উপায় নাই উপায় নাই
নিদান কালে মুর্শিদ মিরান নামটি
ও তোমরা লিখিয়া দিও আমার
সিনায়
ওরে সোনার মুর্শিদ আমার নিদয়া হইলায়॥
পর্যায়
তথ্যসূত্র
- বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭। পৃষ্ঠা: ৩১