বিষয়: শেখ ভানু রচিত গান
শিরোনাম: আসরে মন বনফুলে খেলা করব সাধনে
গান সংখ্যা: ২১
আসরে মন বনফুলে খেলা করব সাধনে
ফুলের খেলা নিশা বেলা, করছে খেলা ওলী রে
মুর্শিদ চরণ তলে সিনান করিও নয়ন জলে
কুঞ্জি দিয়া যমের কলে করবে আরাধনা রে
আসরে মন বনফুলে খেলা করব সাধনে॥
নব রত্ন নয় দ্বারে বন্ধ করো কুঞ্জি মাইরে
নত শিরে আসন কইরে নেচ্ছারি জীবন রে
খাকির খাটে কাজল কোঠা
ভাবিয়া দেখো চান্দের ছটা
যে দেখিয়াছে পুষ্প ফোটা
সাফল্য তার জীবন রে
আসরে মন বনফুলে খেলা করব সাধনে॥
অধীন শেখ ভানু বলে, ওরে মন পাগলা
ছাইড়া দে তুই কামিনীর খেলা
হইলে রে তুই পথ ভুলা, আইলরে শমন
আসরে মন বনফুলে খেলা করব সাধনে॥
পর্যায়
তথ্যসূত্র