আফাল
বানান বিশ্লেষণ: আ+ফ্+আ+ল্+অ
উচ্চারণ: a.fal (আ.ফাল্)
শব্দ উৎস: সংস্কৃত লম্ফ>বাংলা লাফ>ধ্বনি বিপর্যয়ে ফাল্>আ (উপসর্গ)+ফাল্>আফাল্
পদ: বিশেষ্য
অর্থ:
১. লাফ দিয়ে অতিক্রম
সমার্থক শব্দাবলি: উলম্ফন
২ উথাল-পাতাল ঢেউ আমি ডাকি অধম গোনাহগার ও দয়াল নবিজি মোহাম্মদ...
উত্তরাল দক্ষিণাল বাও, আফালে ধরিবে নাও
[শেখ
ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-১১]
তথ্যসূত্র:
- বাঙ্গালা ভাষার অভিধান, শ্রীজ্ঞানেন্দ্রমোহন দাস,ইণ্ডিয়ান পাবলিশিং হাউস,কলিকাতা। পৃষ্ঠা:১০৩৩
- বাংলা একাডেমী ব্যাবহারিক বাংলা অভিধান,ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা:৮০৭
- বঙ্গীয় শব্দকোষ দ্বিতীয় খণ্ড, হরিচরণ বন্দ্যোপাধ্যায়, সপ্তম মুদ্রণ ২০০৮, সাহিত্য আকাদেমি, কলকাতা। পৃষ্ঠা:১৪২৬
- সংসদ বাংলা অভিধান, দেবজ্যোতি দত্ত, সাহিত্য সংসদ, কলকাতা। এপ্রিল ২০০২। পৃষ্ঠা:৩৯৮