আমি ডাকি অধম গোনাহগার ও দয়াল নবিজি মোহাম্মদপাঠভেদ:
আমি কি হালে হইমু পাড়॥
নবীজি, আমার একখানা জীর্ণ তরি, পাপে বোঝাই হইল ভারী
আমি নাহি জানি ঐ নদীর দ্বার॥
উত্তরাল দক্ষিণাল বাও, আফালে ধরিবে নাও
আমার ভরসা শুধু চরণ তোমার॥
নবিজি, নদীতে তুফান ভারী কেমনে ধরিবাম পাড়ি
আমি না দেখি ঐ নদীর পাড়॥
নবিজি, দাঁড় ছাড়িবে চারজন দাঁড়ি হাওয়াতে মিশিবে প্রহরী
আমার মাঝি যাবে ছাড়িয়া কাণ্ডার॥
নবিজি, লোহা কাষ্ঠ জাঙ্গা দড়ি এইসব রহিবে পড়ি
আমার মাঝি কান্দবে বসিয়া কিনার॥
নবিজি, ভাবিয়া শেখ ভানু বলে নবি না লইলে কোলে
আমি কেমনে তরিমু গোনাহগার॥
দয়াল নবি আমি ডাকি অধম গোনাহগার
মোহাম্মদ আমি কি হালে হইমু পার নবিজি আমার॥
একে তো জীর্ণতরি, পাপে বোঝাই ভারি
আমি না চিনি এ নদীর ধার॥
উতরিলা দক্ষিণ বাও, আফালে মরিবে নাও,
আমার ভরসা চরণ তোমার, নবিজি আমার॥
নদীতে তুফান ভারি, কেমনে ধরিমু পাড়ি
আমি না দেখি এ নদীর পার॥
দাড় ছাড়িব চারজন দাড়ী, হাওয়াতে মিশব প্রহরী
মাঝি যাবে ছাড়িয়া কাণ্ডার, নবিজি আমার॥
লোহার-কাষ্ঠ জাঙ্গা-দড়ি এইসব রইবে পড়ি,
মাঝি কান্দিব বইয়া নদীর কিনারায়, নবিজি আমায়॥
ভাবিয়া শেখ ভানু বলে নবি না লইলে কোলে,
ও আমি কেমনে তরিমু এ গোনাগার॥
পর্যায়