সখি চল গো তরা,পর্যায়
শ্রীকুলাতে অধর যাবে ধরা
বাজে তার অনুষঙ্গী, জলতরঙ্গী, মোহন বাঁশি গো
ও সখি অধর যাবে ধরা, চল গো সখি তরা॥
সপ্ততালা রূপের খেলা, শ্রীকুলার বাজার
বসাইছে খেওয়া নদীর পাড়ে হায় গো
সেথায় নাসুত, মালকুত, লাহুত, জবরুত
সবই তৈরি বৈঠন করা
ও সখি অধর যাবে ধরা, চল গো সখি তরা॥
আজব লীলা করছে সাঁই নিরঞ্জন
চল যাই পাইনি দরশন হায় গো
ও তার চরণ তলে, নয়ন জলে
হাল বিহালে কান্দব মোরা
ও সখি অধর যাবে ধরা, চল গো সখি তরা॥
শেখ ভানু বলে, শামা জ্বলে দেখগো সখি
হইয়া প্রেমেরই পতঙ্গ হায় রে
যেমন আকাশেতে চন্দ্র উদয়,
চতুরদিকে লক্ষ তারা
ও সখি অধর যাবে ধরা, চল গো সখি তরা॥
তথ্যসূত্র