কল্প্
সংস্কৃত ক্রিয়ামূল। সংস্কৃত कऌप (ক৯প)>বাংলা কল্প্। এর ভাবগত অর্থ হলো- কল্পনা করা। এই ধাতুজাত সকর্মক ক্রিয়াপদ মধ্যযুগীয় বাংলা কবিতায় ব্যবহৃত হয়েছে। যেমন-কল্পিলেক দীননাথ মনে...। ত্রিজগতে পাই জদি এমন সুন্দরী/গোরক্ষবিজয়।

এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি করে এবং এর ভিতরে যে সকল পদ বাংলাতে ব্যবহৃত হয়, তার তালিকা নিচে তুলে ধরা হলো।
         
√কল্প্ (ভাগ করা) +অ (অচ)=কল্।

 

এই ক্রিয়ামূল থেকে ণিজন্ত ক্রিয়ামূল √কল্পি {√কঌপ্>√কল্প্(ভাগ করা) +  ই (ণিচ)}