মান (শানচ)
সংস্কৃত কৃৎ প্রত্য। এই প্রত্যয় যুক্ত হওয়ার নির্দেশ বিভিন্ন গ্রন্থে বিভিন্নভাবে দেখা যায়। যেমন–
ক.শানচ্' । ব্যাকরণ কৌমুদী।
খ.' মান'। সরল বাঙ্গালা ভাষার অভিধান।
গ. 'আন- বাঙ্গালা ভাষার অভিধান-জ্ঞানেন্দ্রমোহন দাস।
ঘ. মান (শানচ্)। বঙ্গীয় শব্দকোষ। হরিচরণ বন্দ্যোপাধ্যায় এবং বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান।
ব্যবহারিক সূত্র :
১. এই প্রত্যয় যুক্ত হওয়ার পরে ক্রিয়ামূলের সাথে 'মান' যুক্ত হয়। এই কারণে এই প্রত্যয়কে এই গ্রন্থে মান (শানচ্) হিসাবে উল্লেখ করা হবে। ২. ক্রিয়ামূলের সাথে 'য' এর আগমন হয়। বাংলাতে এই য য-ফলা বা য় হিসাবে ব্যবহৃত হয়। যেমন-