বাংলো
বানান বিশ্লেষণ: ব্+আ+ং+ল্+ও।
উচ্চারণ:
baŋ.lo (বা‌ঙ্.লো)
শব্দ-উৎস: ইংরেজি 
bungalow > বাংলা  বাংলো
bungalow > বাংলা  বাংলো, বাংলা
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { | বাসস্থান | গৃহসংস্থান নির্মাণ-কাঠামো | মানবসৃষ্টি | সমগ্র দৈহিক লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ:

১. চওড়া বারান্দাযুক্ত বিশেষ আদলে তৈরি এক ধরনের একতলা বাড়ি বিশেষ।
২. গ্রাম-বাংলায় অবস্থাপন্ন গৃহস্থের বৈঠকঘর।
৩. সরকারি পদস্থ কর্মকর্তাদের কর্ম-পরিদর্শনকালে মফস্বলে বিশ্রাম ও অবস্থানের জন্য বাসা।
সমার্থক শব্দাবলি: বাংলা, বাংলো।
সূত্র :