বাংলা 
বানান বিশ্লেষণ : ব্ + আ +ং+ল্+আ
উচ্চারণ:
baŋ.la বা‌ঙ্.লা)
শব্দ-উৎস:১. বাংলা বাঙ্গালা>ফার্সিি বঙ্গালাহ>বাংলা বাংলা।
পদ: ১.
বিশেষ্য
১.১ ঊর্ধ্বক্রমবাচকতা { বাংলা । বাংলা-অহমিয়া ভাষাপূর্বাঞ্চলীয় মাগধি | মাগধি প্রাকৃত | পূর্ব-ভারতীয় আর্য ভাষা  | ভারতীয় আর্য ভাষা  | ইন্দো-ইরানিয়ান ভাষা | প্রাকৃতিক ভাষা | ভাষা | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা |

অর্থ: ভারতবর্ষের পূর্বাঞ্চলে বিকশিত ভাষা বিশেষ। [দেখুন: বাংলা ভাষা]
সমার্থক শব্দাবলি: বাংলা, বাংলাভাষা, বাঙ্গালা, বাঙ্গালা-ভাষা, বঙ্গভাষা।
ইংরেজি:
Bengali, Bangla
১.২. ঊর্ধ্বক্রমবাচকতা {| বাংলা । দেশ | জেলা | ভূস্থান | অবস্থান | দৈহিক লক্ষ্যবস্তু | দৈহিক সত্তাসত্তা}
অর্থ: ভারতবর্ষের পূর্বাঞ্চলে বিকশিত বাংলা ভাষাভাষী অঞ্চলের সাধারণ নাম বঙ্গদেশ। এর অপর নাম বাংলাদেশ। সাধারণ ভাবে এর নাম বাংলা বলা হয়। ১৯৭১ খ্রিষ্টাব্দে প্রাক্তন পূর্ব-পাকিস্তান (বঙ্গদেশের একটি অংশ) স্বাধীন হয়ে যে দেশটির জন্ম হয়, তার আন্তর্জাতিক নাম বাংলাদেশ। 
           [দেখুন: বাংলাদেশ]
সমার্থক শব্দাবলি:
বঙ্গ, বঙ্গদেশ, বাংলা, বাংলাদেশ।
উদাহরণ: আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসিগীতবিতান। স্বদেশ-১। রবীন্দ্রনাথ ঠাকুর

২. বিশেষণ
অর্থ: বাংলা ভাষা বা দেশ যখন কোনো বিশেষ্যকে বিশেষিত করে।
উদাহরণ: বাংলা কবিতা , বাংলা সাহিত্য ।
২. ইংরেজি bungalow >বাংলা  বাংলো, বাংলা
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { | বাসস্থান | গৃহসংস্থান নির্মাণ-কাঠামো | মানবসৃষ্টি | সমগ্র দৈহিক লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ:
১. চওড়া বারান্দাযুক্ত বিশেষ আদলে তৈরি এক ধরনের একতলা বাড়ি বিশেষ।
২. গ্রাম-বাংলায় অবস্থাপন্ন গৃহস্থের বৈঠকঘর।
৩. সরকারি পদস্থ কর্মকর্তাদের কর্ম-পরিদর্শনকালে মফস্বলে বিশ্রাম ও অবস্থানের জন্য বাসা।
সমার্থক শব্দাবলি: বাংলা, বাংলো।
সূত্র: