মন
বানান বিশ্লেষণ:
ম্+অ+ন্+অ
উচ্চারণ: এই শব্দটি স্থান বিশেষ দুই প্রকার
উচ্চারণ হয়। যেমন-
১.১.
mon (মন্)
- স্বাধীনভাবে শব্দটি এরূপ উচ্চারিত হয়। যেমন- আমার মন (মোন্)
কেমন করে।
- ক্রিয়াবাচক এবং বিশেষণ, ক্রিয়াবিশেষণ বাচক, বিশেষ্য,
ভাববাচক বিশেষ্যে, শব্দের শুরুতে মন শব্দটি
এরূপ উচ্চারিত হয়। যেমন-
ক্রিয়াবাচক
শব্দ:
মন কষা, মন কাড়া, মন খারাপ হওয়া, মন গলা, মন চলা, মন
ছুটা, মন জানা, মন টলা, মন থাকা, মন দমা, মন বসা, মন ভার হওয়া, মন ভুলানো,
মন মাতানো, মন মানা, মন যাওয়া, মন যোগানো, মন রাখা,
বিশেষণবাচক শব্দ: মনখোলা, মনগড়া, মনচোর, মনচোরা, মনছল, মনঢালা,
মনভোলা, মনমরা, মন যোগানো কথা,
ক্রিয়া-বিশেষণবাচক শব্দ: মন থেকে, মন লাগানো, মন
সরা, মন হওয়া, মন হরা, মন হারানো,
বিশেষ্য: মন দেওয়া, মন দেওয়া-নেওয়া, মনপবন, মন রক্ষা
১.২.
mo.no
[মো, নো]
সমাসবদ্ধ পদে পূর্ববর্তী মন শব্দটির উচ্চারণ মোনো হয়। যেমন-
মন-পবন (মোনো-পবোন)
শব্দ-উৎস:
সংস্কৃত
মনস্> মনঃ >বাংলা
মনঃ>মন
পদ :
বিশেষ্য
১.অর্থ:
মনের কোনো দৈহিক সত্তা নেই তাই মন বিমূর্ত। আমি'র বিমূর্ত কার্যকর্মে
বিমূর্ত ঘটক হিসেবে মন অবস্থান করে। এই কার্যক্রমের ভিতর দিয়ে প্রাণশক্তির
প্রকাশ ঘটে। এই কারণেই মন,
আত্মা (ধর্মীয় বিশ্বাসে) বা আমির অংশ।
সমার্থক শব্দাবলি: অন্তরিন্দ্রিয়, চিত্ত, হৃদয়।
২. অর্থ:
স্মৃতি উত্তোলক মস্তিষ্কজাত বিষয়
সমার্থক শব্দাবলি: স্মৃতি, স্মরণ
উদাহরণ: মনে পড়া
৩. অর্থ:
অন্তর্গত ভাবনা
সমার্থক শব্দাবলি: বোধ, মন।
উদাহরণ: আমার মনে হয়
৪. অর্থ:
মনোগত প্রবৃত্তি
সমার্থক শব্দাবলি: ইচ্ছা, প্রবৃত্তি।
উদাহরণ: মন যেতে চায় না।
৫.
অর্থ:
যাতে অন্তের ইচ্ছা নিবিড়ভাবে প্রযুক্ত হয়।
সমার্থক শব্দাবলি: আন্তরিকতা
উদাহরণ: মন দিয়ে কাজ করা
৬. অর্থ:
মনোগত একাগ্রতা
সমার্থক শব্দাবলি: অভিনিবেশ, একাগ্রতা
উদাহরণ: লেখাপড়ায় মন নেই
৭. অর্থ:
মনোগত সন্তুষ্টি
সমার্থক শব্দাবলি: পছন্দ।
উদাহরণ: মনের মতো কাজ, মনের মতো বউ।
৮. অর্থ:
যা অনুরূপ
সমার্থক শব্দাবলি: ধরন, প্রকার,
মত
মন রূপ
উদাহরণ: এমন, তেমন ইত্যাদি।
যুক্তশব্দ:
অকপটমন,
অকুণ্ঠিতমন।
সূত্র:
- চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ।
১৪০৮।
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য
অকাদেমী। ২০০১।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
- বাংলা একাডেমী সমকালীন বাংলা ভাষার অভিধান । আবু ইসহাক। চৈত্র
১৪০৯/এপ্রিল ২০০৩।
- বাংলা বানান চিন্তা (প্রথম ও দ্বিতীয় খণ্ড)। অধ্যাপক পি.
আচার্য। জুলাই ১৯৯৭।
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম ও দ্বিতীয় খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন
দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
- শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক
এজেন্সি প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫।
- শব্দার্থ প্রকাশিকা। কেশবচন্দ্র রায় কর্মকার। দেব সাহিত্য কুটির।
মার্চ ২০০০।
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
- সরল বাঙ্গালা
অভিধান । সুবলচন্দ্র
মিত্র।