না
বানান বিশ্লেষণ:
ন্+আ।
উচ্চারণ:
na (না)
না [একাক্ষর না ধ্বনি উচ্চারিত হবে।]
শব্দ-উৎস:
১. সংস্কৃত ন>বাংলা না।
পদ: অব্যয় {নঞর্থক)}।
অর্থ:১.১ ক্রিয়ার না-বোধক ভাব প্রকাশের ক্ষেত্রে ব্যবহৃত অব্যয়। যেমন- যাই না, যাব না, খাব না ইত্যাদি।
১.২ হ্যাঁ-বোধক অর্থের বিপরীত অর্থে ব্যবহৃত অব্যয়। যেমন- না ভালো না মন্দ কিছুই জানি না।
২. সংস্কৃত ননু>প্রাকৃত ণং> বাংলা না।
পদ: অব্যয় {ভাববাচক)}।
অর্থ:১.১ প্রশ্নবাচক ভাবে : বাড়ি যাবে না?
১.২ আধিক্য অর্থে : কত না আবদার ।
১.৩. অনুনয় অর্থে : একটা গল্প বল না মা।
১.৪ সংশয় অর্থে : পাছে না সে আবার বাধা দেয়। সে যাবে কি না তা বুঝতে পারছি না
১.৫ স্বীকার করা অর্থে : আমি না হয় ভুল করেই ফেলেছি।
১.৬ অথবা অর্থে : হয় বাঁচব, না হয় মরবো
১.৭ অসম্মত অর্থে : এ কথার পরে আর না বলা যায় না।
১.৮ বিরক্ত প্রকাশ অর্থে : না তোমাকে নিয়ে আর পারা যায় না?
১.৯ প্রত্যয় জ্ঞাপন অর্থে : তুমি মিথ্যা কথা বলেছে তাই না?৩. সংস্কৃত নৌ-নাৱঃ (প্রথমা-বহুবচন)>মৈথিলী নাও>বাংলা নাও, না।
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { | অস্থলযান | যানবাহন | পরিবহন | যন্ত্রকরণতা | মানবসৃষ্টি | সমগ্র | দৈহিক লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
সমার্থক শব্দাবলি: কিস্তি, তরী, তরণী, না, নাও, নৌকা, নৌকো. বহিত্র, বুহিত।
ইংরেজি: boat।৪. ক্রিয়ামূল। দেখুন: না