জৈবিক দল
জীবসত্তাসমূহকে একটি একক হিসেবে বিবেচনা করলে তাকে জৈবিক দল বলে।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ জৈবিক দল |
দল |
বিমূর্তন |
বিমূর্তসত্তা |
সত্তা |
}
ইংরেজি:
biological group
ব্যাখ্যা: জৈবিক দল হলো প্রাণী, উদ্ভিদ, অণুজীব বা অন্যান্য জীবসত্তার এমন একটি ধারণাগত সমষ্টি, যাদের কোনো সাধারণ জৈবিক বৈশিষ্ট্য, শ্রেণিগত সম্পর্ক, আবাসস্থল, আচরণ বা অন্য কোনো অভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে একটি একক হিসেবে বিবেচনা করা হয়। জৈবিক দল নিজে কোনো জীবসত্তা নয়; বরং জীবসত্তাসমূহের সমষ্টিগত ধারণা।
অধঃক্রমবাচকতা:
- অণুজীবদল (microorganism group) : অণুজীব নিয়ে গঠিত দল।
- উদ্ভিদদল (plant group) : উদ্ভিদ নিয়ে গঠিত দল।
- প্রাণীদল (animal group) : প্রাণী নিয়ে গঠিত দল।
- শ্রেণিগত দল
(taxonomic
group, taxonomic group, taxonomic category, taxon):
জীবজগতের শ্রেণিবিন্যাসের উদ্দেশ্যে অভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে গঠিত জীবসমষ্টিকে শ্রেণিগত দল বলে।