কালপঞ্জী (দিবস)
জানুয়ারি ১
গ্রেগোরিয়ান পঞ্জিকা অনুসারে
বৎসরের প্রথম দিন।
ঘটনাপঞ্জী
- ৪৫ খ্রিষ্টপূর্বাব্দ: জুলিয়ান পঞ্জিকার সূচনা।
- ৪০৪ খ্রিষ্টাব্দ: রোমে সর্বশেষ গ্ল্যাডিয়েটর প্রতিযোগিতা অনুষ্টিত।
- ৬৩০ খ্রিষ্টাব্দ: হযরত মুহাম্মদ (সাঃ) এর মক্কা জয়ের জন্য যাত্রা শুরু।
- ৭৬৬ খ্রিষ্টাব্দ: শিয়া ইমাম আলি আর-রিডার জন্ম।
- ৯৯০ খ্রিষ্টাব্দ: কিয়েভীয় রুস জুলিয়ান পঞ্জিকা গ্রহণ করে।
- ১৪৩৮ খ্রিষ্টাব্দ: হ্যাবসবার্গ বংশের দ্বিতীয় আলবার্ট হাঙ্গেরীর রাজা হিসাবে
অধিষ্টিত হন।
- ১৬০০ খ্রিষ্টাব্দ: স্কটল্যান্ড এ জুলিয়ান পঞ্জিকার প্রচলন হয়।
- ১৬৫১ খ্রিষ্টাব্দ: ইংল্যান্ডের দ্বিতীয় চার্লস স্কটল্যান্ড এর রাজা হিসাবে
অভিষিক্ত হন।
- ১৬৭৩ খ্রিষ্টাব্দ: নিউ ইয়র্ক ও বস্টন শহরের মধ্যে নিয়মিত ডাক যোগাযোগ শুরু
হয়।
- ১৭৮৯ খ্রিষ্টাব্দ: কলকাতা-লন্ডন ডাক যোগাযোগ ব্যবস্থা চালু হয়।
- ১৮০৪ খ্রিষ্টাব্দ: হাইতি ফরাসি উপনিবেশ থেকে স্বাধীনতা লাভের জন্য স্বাধীনতা ঘোষণা
করে।
- ১৮০৯ খ্রিষ্টাব্দ: কলকাতার "ব্যাংক অফ ক্যালকাটা"র নাম পরিবর্তন করে "বেঙ্গল
ব্যাঙ্ক" রাখা হয়।
- ১৮১৮ খ্রিষ্টাব্দ: লন্ডন মিশনারি
সোসাইটির ধর্মযাজক রবার্ট মে চোদ্দোজন ছাত্রীকে নিয়ে চুঁচুড়া বালিকা বিদ্যালয়
প্রতিষ্ঠা করেন।
- ১৮২৪ খ্রিষ্টাব্দ: কলকাতায় সংস্কৃত কলেজ স্থাপিত হয়।
- ১৮৪৪ খ্রিষ্টাব্দ: কলকাতায় সেন্ট জনস কলেজ প্রতিষ্ঠা করেন।
- ১৮৪৬ খ্রিষ্টাব্দ: কৃষ্ণনগরে "কৃষ্ণনগর সরকারি কলেজ" প্রতিষ্ঠিত হয়।
- ১৮৪৬ খ্রিষ্টাব্দ: বারাসতে "বারাসত সরকারি বিদ্যালয়" প্রতিষ্ঠিত হয়।
- ১৮৬৯ খ্রিষ্টাব্দ: জলপাইগুড়ি জেলা গঠিত হয়।
- ১৮৭১ খ্রিষ্টাব্দ: মনমোহন ঘোষের সম্পাদনায় সাপ্তাহিক ইন্ডিয়ান মিরর
পত্রিকাটি দৈনিক পত্রিকারূপে আত্মপ্রকাশ করে। এটিই ছিল প্রথম ভারতীয় কর্তৃক
সম্পাদিত দৈনিক পত্রিকা।
- ১৮৭৪ খ্রিষ্টাব্দ: কলকাতা কর্পোরেশন পরিচালিত প্রথম পৌরবাজারের উদ্বোধন হয়।
১৯০৩ সালে এই বাজারের নাম হয় "স্যার স্টুয়ার্ট হগ মার্কেট"।
- ১৮৭৬ খ্রিষ্টাব্দ: তদনীন্তন প্রিন্স অফ ওয়েলস তথা পরবর্তীকালের ব্রিটিশ
সম্রাট সপ্তম এডওয়ার্ড কলকাতায় আলিপুর পশুশালা উদ্বোধন করেন।
- ১৮৮০ খ্রিষ্টাব্দ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর "সি.আই.এ" উপাধি লাভ করেন।
- ১৮৮৬ খ্রিষ্টাব্দ: কাশীপুর উদ্যানবাটীতে রামকৃষ্ণ পরমহংস "কল্পতরু" হন।
- ১৮৯০ খ্রিষ্টাব্দ: স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের
প্রথম বাঙালি উপাচার্য মনোনীত হন।
ভারতীয় বাঙালি সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক, প্রেমাঙ্কুর আতর্থী-এর জন্মদিন।
- ১৮৯৪ খ্রিষ্টাব্দ: পদার্থ বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু (সত্যেন বোস)-এর জন্ম।
জার্মান পদার্থবিজ্ঞান হেনরিখ হার্টজ-এর মৃত্যুদিন।
- ১৯০৩ খ্রিষ্টাব্দ: পল্লী কবি জসীম উদ্দীন-এর জন্মদিন।
- ১৯১৪ খ্রিষ্টাব্দ: বাঙালি সাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণ এর জন্মদিন ।
- ১৯১৫ খ্রিষ্টাব্দ: ব্রিটিশ সরকার বৈজ্ঞানিক আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে
"নাইট" উপাধিতে ভূষিত করে।
- ১৯১৫ খ্রিষ্টাব্দ: ব্রিটিশ সরকার লর্ড সত্যেন্দ্রপ্রসন্ন সিংহকে (লর্ড সিনহা)
"নাইট" উপাধিতে ভূষিত করে।
- ১৯২১ খ্রিষ্টাব্দ: বাঙালি সাহিত্য সমালোচক সুরেশচন্দ্র সমাজপতির জন্মদিন।
- ১৯২৩ খ্রিষ্টাব্দ: দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ স্বরাজ্য দল গঠন করেন এবং ইংরেজি দৈনিক
ফরওয়ার্ড প্রকাশ করেন।
- ১৯৩০ খ্রিষ্টাব্দ: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী সহ-অধিনায়ক
এ.কে. খন্দকার-এর জন্মদিন। বিজ্ঞান বিষয়ক লেখক আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন-এর
জন্মদিন।
- ১৯৪৫ খ্রিষ্টাব্দ: ফ্রান্স জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- ১৯৪৬ খ্রিষ্টাব্দ: কোচবিহার পুরসভা গঠিত হয়।
- ১৯৫০ খ্রিষ্টাব্দ: দেশীয় রাজ্য কোচবিহার পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায়
রূপান্তরিত হয়।
- ১৯৫৯ খ্রিষ্টাব্দ : কিউবার ফিডেল ক্যাস্ট্রোর বিদ্রোহের মুখে তৎকালীন কিউবার
প্রেসিডেন্ট বাতিস্তা (Fulgencio
Batista) দেশত্যাগ করেন।
- ১৯৭১ খ্রিষ্টাব্দ: মার্টিন কোম্পানির হাওড়া-আমতা রেল যোগাযোগ বন্ধ হয়ে
যায়।
- ১৯৭৩ খ্রিষ্টাব্দ: মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিয়েৎনামী জনতার মুক্তি
সংগ্রামের সমর্থনে এবং মার্কিন আক্রমণের প্রতিবাদে প্রতিবাদে বাংলাদেশ ছাত্র
ইউনিয়ন ঢাকা নগরীর বুকে বিশাল বিক্ষোভ মিছিল বের করেছিলো। এই দিনে ব্রিটেন
ইউরোপিয়ান ইকোনোমিক ইউনিয়নের পূর্ণ সদস্যপদ লাভ করে।
- ১৯৭৫ খ্রিষ্টাব্দে হলদিয়ার "হলদিয়া তৈল সংশোধনাগার" থেকে পরীক্ষামূলকভাবে উৎপাদন
শুরু হয়।