হযরত ফাতিমা (রা.)
হজরত মুহম্মদ (সাঃ)খাদিজা (রাঃ) -এর চতুর্থ কন্যা। ইসলামের ইতিহাসে তিনি এক অনন্য উচ্চ মর্যাদার অধিকারী, যাকে 'সায়্যিদাতু নিসা-ইল আলামিন' বা 'বিশ্বের সকল নারীর নেত্রী' হিসেবে অভিহিত করা হয়।

৬০৫ খ্রিষ্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। পিতার প্রতি তাঁর অগাধ ভালোবাসা এবং সেবার কারণে তাঁকে 'উম্মে আবিহা' বা 'তাঁর পিতার মাতা' বলা হতো। একবার রাসুলুল্লাহ (সা.) যখন কাবার চত্বরে সেজদারত ছিলেন, তখন মক্কার কুরাইশরা তাঁর পিঠের ওপর উটের নাড়িভুঁড়ি চাপিয়ে দেয়। ছোট্ট ফাতিমা এসে নিজ হাতে সেগুলো পরিষ্কার করেন এবং কুরাইশদের প্রতিবাদ করেন।

 হজরত আলী (রাঃ)-এর সাথে হযরত ফাতিমা (রা.)-এর বিবাহ ৬২৪ খ্রিষ্টাব্দেব্দে (২ হিজরি) অনুষ্ঠিত হয়।   বিবাহের সময়  হজরত আলী (রাঃ)-এর বয়স ছিল প্রায় ২১ থেকে ২৫ বছর এবং হযরত ফাতিমা (রা.)-এর বয়স ছিল প্রায় ১৮ থেকে ১৯ বছর।   হজরত আলী (রাঃ) তাঁর 'হুতামিয়া' নামক যুদ্ধবর্মটি ৪৮০ দিরহামে (মতান্তরে ৪০০ দিরহাম) বিক্রি করে বিবাহের মোহরানা ও আনুষঙ্গিক খরচ জোগাড় করেছিলেন। তাঁদের নতুন সংসারে আসবাবপত্র ছিল খুবই সামান্য—একটি চামড়ার গদি (যাতে খেজুরের পাতা ভরা ছিল), দুটি মাটির কলস, একটি যাঁতা এবং দুটি চাদর।

তাঁর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন- দুটি পুত্র ও দুটি কন্যা। এঁরা হলেন- ৬৩২ খ্রিষ্টাব্দে হযরত ফাতিমা (রা.) মৃত্যুবরণ করেন।