বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
তোমার দ্বারে কেন আসি ভুলেই যে যাই,
পাঠ ও পাঠভেদ:

তোমার দ্বারে কেন আসি ভুলেই যে যাই, কতই কী চাই—

দিনের শেষে ঘরে এসে লজ্জা যে পাই॥

সে-সব চাওয়া সুখে দুখে   ভেসে বেড়ায় কেবল মুখে,

             গভীর বুকে

যে চাওয়াটি গোপন তাহার কথা যে নাই॥

               বাসনা সব বাঁধন যেন কুঁড়ির গায়ে—

                ফেটে যাবে, ঝরে যাবে দখিন-বায়ে।

একটি চাওয়া ভিতর হতে   ফুটবে তোমার ভোর-আলোতে

             প্রাণের স্রোতে—

অন্তরে সেই গভীর আশা বয়ে বেড়াই॥