বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
আমার  মন, যখন জাগলি না রে

পাঠ ও পাঠভেদ:

আমার  মন, যখন জাগলি না রে
ও তোর মনের মানুষ এল দ্বারে
।
তার চলে যাওয়ার শব্দ শুনে ভাঙল রে ঘুম-
ও তোর ভাঙল রে ঘুম অন্ধকারে
॥

মাটির 'পরে আঁচল পাতি  একলা কাটে নিশীথরাতি।
তার বাঁশি বাজে আঁধার-মাঝে,  দেখি না যে চক্ষে তারে ॥
ওরে, তুই যাহারে দিলি ফাঁকি  খুঁজে তারে পায় কি আঁখি ?
এখন পথে ফিরে পাবি কি রে    ঘরের বাহির করলি যারে ?।