বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
অন্ধকারের মাঝে আমায় ধরেছ দুই হাতে।

পাঠ ও পাঠভেদ:

অন্ধকারের মাঝে আমায় ধরেছ দুই হাতে।

কখন্ তুমি এলে, হে নাথ, মৃদু চরণপাতে ?।

    ভেবেছিলেম, জীবনস্বামী,      তোমায় বুঝি হারাই আমি―

আমায় তুমি হারাবে না বুঝেছি আজ রাতে ॥

যে নিশীথে আপন হাতে নিবিয়ে দিলেম আলো

তারি মাঝে তুমি তোমার ধ্রুবতারা জ্বালো।

   তোমার পথে চলা যখন       ঘুচে গেল, দেখি তখন

আপনি তুমি আমার পথে লুকিয়ে চল সাথে ॥