বিষয়: শেখ ভানু রচিত গান
শিরোনাম: আহারে জীবন গেল বইয়া নদীর পারে
গান সংখ্যা: ২২
আহারে জীবন গেল বইয়া নদীর পারে॥
একে আমার ভাঙা তরি, কেমনে ধরিমু পাড়ি,
ও মন রে প্রাণ কান্দে জল কুম্ভিরিণীর ডরে॥
স্ত্রী-পুত্র পিতা-মাতা, জাগা বাড়িঘর॥
ছাড়িয়া এই সবের মায়া, পৈড়ে রবে শুধু কায়া,
ও মন রে যাইতে হবে হইয়া একেশ্বর॥
লাহুত দরিয়া পারি ঢেউয়ে খলখল॥
দেখিয়া ত্রিপিনি নদী, কান্দিতে হবে নিরবধি,
ও মন রে বাইন চুয়াইয়া উঠিবে নায়ে জল॥
কেউর সঙ্গী তো কেউ হবে না ভাবিয়া দেখো রে মন॥
অধীন শেখ ভানু বলে, ডুবলে না কলিমার কলে,
ও মন রে বৃথা কাজে গেল জীবন॥
পর্যায়
তথ্যসূত্র