বিষয়ঃ শেখ ভানু রচিত গান
শিরোনামঃ আমার মালিক মৌলানা আমার খালিক মৌলানা
আমার মালিক মৌলানা আমার খালিক মৌলানা
আমারে বানাইয়া দেও কাবার দেওয়ানা॥
কাবা শরীফ আল্লার ঘর, মক্কা শরীফ ঠিকানা
তোয়াফ করিবার তফিক, মুই গরিবরে দিলায় না॥
একলাখ ছুয়াব মিলে কাবাঘর ঠিকানা
মুই যাইবার তফিক দাও ইয়া মালিক ইয়া রাব্বানা॥
আদমের গোনা মাফ আরফাত ময়দান ঠিকানা
গোনা মাফ করিলায় কইছেন রাব্বানা-জালমনা
অধীন শেখ ভানু কয়, জন্মি কেন মইলাম না
বাঁচলাম যদি হজের তফিক, আমায় কেন দিলে না॥
পর্যায়
তথ্যসূত্র