বিষয়: শেখ ভানু রচিত গান
শিরোনাম: দমের সঙ্গে না হইল মিলন
গান সংখ্যা: ৪৮
দমের সঙ্গে না হইল মিলন, ওরে পাষাণ মন
আমার দম গেলে হবে না দিদার॥
মন রে, যখন যমে বান্ধিয়া নিবে, রঙ্গ মন্দির কইরে উজাড়,
বড়োই মুশকিল দেখি ত্রিপিনিতে হইতে পার॥
মন রে, উড়িয়া যাবে সুয়া পাখি, দেহ হইবে শূন্যাকার,
কান্দবে রে তোর স্ত্রী-পুত্র, রাখতে পারে সাধ্য কার॥
মন রে, অধীন শেখ ভানু বলে, ছাড়িয়া আঁখির ধার,
নিদানকালে নিবেন কোলে মোহাম্মদ রাসুল আমার॥
পর্যায়
তথ্যসূত্র
- বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭। পৃষ্ঠা: ৬৪