বিষয়ঃ শেখ ভানু রচিত গান
শিরোনামঃ এইবার আর হইল না বেপার
গান সংখ্যাঃ ২৬
এইবার আর হইল না বেপার
আসিয়া এই ভবের হাটে, না জানি কোন দশা ঘটে
বেচাকেনা নাই শুমার॥
ও মনা ভাই, তোমার বুঝতে হইল ভুল, করিয়া গণ্ডগোল
ঘরে বইয়া ভাঙিয়া খাইলে মহাজনের মূল॥
দিন তো গেল রে মনা ভাই দিন তো গেল,
সন্ধ্যা হইল ভাঙিব ভবের এ বাজার॥
ও মনা ভাই, মহাজনের ধন করলে বিতরণ,
খরিদ করলে, ঘুণের গুঁড়া মূল্য দিয়া রতন॥
ও মনা ভাই, সুজন বেপারী কইরে চাতরি
মহাজনের সদর অফিসে করছে নামজারি॥
ও তোর হিসাব খাতা, বেচাকেনা সবই রইল বাকি,
আলস্যে, মহাজনের কড়ি বনে থুইয়া
কুচিন্তা কইরাছ সার, হিসাব তোর মূলেই অপরিষ্কার॥
ও মনা ভাই, তোর হিসাবের দিন হইব রে কঠিন
ধুলায় পইড়া কান্দবে রে তুই, যেমন জল ছাড়া হয় মীন
ভানু বলে, হিসাব কালে, মুর্শিদের চরণই সার॥
বেচোকেনা নাই শুমার॥
পর্যায়
তথ্যসূত্র