বিষয়ঃ শেখ ভানু রচিত গান
বিষয়ঃ কান্দিয়া না পাইলাম তোমার দিদার
গান সংখ্যাঃ ৩৪
কান্দিয়া না পাইলাম তোমার দিদার বন্ধুয়া গো
রইল দুঃখ দিলেতে আমার
বন্ধুয়া গো, কান্দাইলে যেই অবধি, বহিল মালকুত নদী
জমাইলে হইত সাঁতার॥
বন্ধুয়া গো, করিয়া তোমারই আশা জঙ্গলায় হইল বাসা
তবু চরণ না পাইলাম তোমার॥
বন্ধুয়া গো, শুকাইল লাহুতের জল অঙ্গ কাঁপে থরথর
এমন সময় বন্ধু কই আমার॥
বন্ধুয়া গো, মউত সামনে খাড়া এখনই পড়িব ধরা
আইস বন্ধু ডাকি গোনাহগার॥
বন্ধুয়া গো, আমার মরণ হইলে কে ডাকিব বন্ধু বইলে
পন্থে বসি কে কান্দিব আর
বন্ধুয়া গো, শফিউল উম্মতুন নবি কোরানে যাহার খুবি
রইল দয়াল নামে কলঙ্ক তোমার॥
বন্ধুয়া গো, আশায় আশায় দিন তো গেল আশা আমার না পুরিল
না বুঝিলাম মহিমা তোমার॥
বন্ধুয়া গো অধীন শেখ ভানু বলে, ঠেকলাম ভবের মায়া জালে
বন্ধু বিনে মিছে এ সংসার
বন্ধুয়া গো, রইল দুঃখ দিলেতে আমার॥
পর্যায়
তথ্যসূত্র