বিষয় : শেখ ভানু রচিত গান
শিরোনাম : খুঁজলে না মন অমূল্য ধন
গান সংখ্যা : ৩৯
খুঁজলে না মন অমূল্য ধন, খুঁজলে পাবে দরশন
খুঁজলে না রে অবুঝ মন॥
মন রে ডাক দে কলে, আসবে ছলে
মিলবে রে অমূল্য ধন॥
তোমার সুরে বসি, বাজবে বাঁশি,
শুনবে রে মন মনের মতন॥
মন রে চন্দ্র ধরা পড়ে,
সদায় রাখিও নিরীক্ষণ॥
প্রেম সুতে না গাঁথলে তারে,
গ্রাস করিবে রিপুগণ॥
মন রে, অধীন শেখ ভানু বলে,
ধইরে গুরুর শ্রীচরণ।
গুরুর খুঁজে খোজ করিব,
এজন্যে চঞ্চল আমার এ মন॥
পর্যায়
তথ্যসূত্র
- বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭। পৃষ্ঠা: ৫৫