বিষয়ঃ শেখ ভানু রচিত গান
গান সংখ্যাঃ ৩০
ও বন্ধু দেও দরশন
তোমার চরণের আশা গেল মোর জীবন
ও বন্ধু দেও দরশন॥
কোরআন বলে তোমার সনে, ভেজে আল্লা নিরঞ্জনে
ও বন্ধু যার খাতিরে করলা লাখ লাখ সৃজন
ও বন্ধু দেও দরশন॥
ও বন্ধু তোমায় যদি না সৃজিত, অন্ধকার অন্ধকারই রইত
ও বন্ধু না হইত দুনিয়া রৌশন।
তোমার চরণের আশে, ভ্রমি নানা দেশেও
তোমায় না পেয়ে বন্ধু, আঁখি জলে ভিজাইলাম বসন
ও বন্ধু দেও দরশন॥
দুই নয়নে বহে বারি, নিশাতে শয়ন করিও
ও বন্ধু, আমার কর্ম দোষে না হইল স্বপন
ও বন্ধু দেও দরশন॥
অধীন শেখ ভানু বলে, আমার মরণ কালেও
ও আল্লাহ্ তোমার নামটি আমায় করাইও স্মরণ
ও বন্ধু দেও দরশন॥
পর্যায়
- বিষয়াঙ্গ: নাত-এ-রসুল। বন্ধু
তথ্যসূত্র
- বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭। পৃষ্ঠা: ৪৬