আবদাল
বানান বিশ্লেষণ: আ+ব+দ্+আ+ল্+অ
উচ্চারণ: ab.dal (আব্.দাল্)
শব্দ উৎস:
আরবি আবদাল্ (أبدال)>বাংলা আবদাল
পদ:
বিশেষ্য
অর্থ: ১ অধুনালুপ্ত চুন প্রস্তুতকারী বাঙালী মুসলমান সম্প্রদায়বিশেষ
অর্থ: ২: একশ্রেণির দরবেশ ।
সাধারণভাবে এই শব্দের প্রচলন নেই। কোনো কোনো ব্যক্তির নাম পাওয়া যায়। বাংলা বাউল
গানে এর প্রয়োগ রয়েছে। যেমন-
একদিন তোর এই দেহের বসতি ছাড়তে হবে...
কত পয়গম্বর শাহ সেকান্দর, আউলিয়া-আবদাল [শেখ
ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-২৭]
জন্মিয়া ঠেকিয়াছি ভবে...
গাউস কুতুব আবদাল ফকীর [কালা শাহ]
[তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-৫০]
তথ্যসূত্র
- বাংলা একাডেমী ব্যাবহারিক বাংলা অভিধান,ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা: ১১৩