বিষয়ঃ শেখ ভানু রচিত গান
শিরোনামঃ একদিন তোর এই দেহের বসতি
গান সংখ্যাঃ ২৭
একদিন তোর এই দেহের বসতি ছাড়তে হবে
তোর অমূল্য ধন পিরের সাধন, সেই সাধনা করবে কবে
এই না মায়ার ভবে॥
কত পয়গাম্বর শাহ সেকান্দর, আউলিয়া-আবদাল
কেউ না রইল চিরকাল, হায় রে
ও তুই বইসে ঘরে ভাবছিস কি রে, এই দিনে কি এমনি যাবে॥
কত রঙ্গে ভঙ্গে সোনার অঙ্গে, বেশ তো দিন কাটাইলে রে
এই না মায়ার ভবে॥
ওরে একবার তুই নয়ন তুলে পন্থপানে চাও, হায় রে
একদিন তোর আসবে শমন, চিলে যেমন মাছটি নিয়ে উড়ে যাবে॥
এই না মায়ার ভবে॥
ওরে ধইরা নিবে খুপেকইতর, পইড়া রবে লাশ
কেউ আর করবে না তোর তালাশ, হায় রে
ও তুই হইলে ফানা, যাবে জানা কোন দেশের বসতি হবে॥
অধীন শেখ ভানু বলে, আহা মরি ভুলের এ জীবন
ভুলাইল কামিনী কাঞ্চন, হায় হায় রে
আমি কর্ম দোষী কপালপুড়ি এক একি কান্দতে হবে॥
এই না মায়ার ভবে॥
পর্যায়
সূত্র: