আজুরা
বানান বিশ্লেষণ: আ+জ্+উ+র্+আ
উচ্চারণ: a.zu.ra
(আ.জু.রা)
শব্দ উৎস: আরবি আজর> বাংলা আজুরা
পদ: বিশেষ্য
অর্থ: পারিশ্রমিক
কেমনে গড়িল এই তরি...
দিতে হবে আজুরার কড়ি [শেখ
ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৩৭]
অনাথেরই নাথ বন্ধু, প্রাণবন্ধু কালা সোনা...
একশো একটা খুন করিয়া, এক খুনের আজুরা দিয়া [কালা
শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-৪]
সমার্থক শব্দাবলীঃ মজুরি, বেতন
তথ্যসূত্র:
- বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা অভিধান, ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা: ৯৫