চারিটি পরশ
বানান বিশ্লেষণ: চ্+আ+র্+ই+ট্+ই | প্+অ+র্+অ+শ্+অ
উচ্চারণ: chari.ti | po.rosh (চারি.টি | প.রোস্)
শব্দ উৎস: সংস্কৃত চতুর (चतुर)>প্রাকৃত চত্তার>চত্তারি>বাংলা চারি+টি>চারিটি | সংস্কৃত স্পর্শ (स्पर्श)>পরশ (স্বরাগমে)
পদ: বিশেষ্য
অর্থ: চার কলেমা
শেখ ভানুর গানে চার কলেমাকে চারটি পরশপাথর এর সাথে তুলনা করা হয়েছে।
কারণ এই চার কলেমার পরশে ছয়টি গহর বা বিশ্বাসরূপী রত্ন জন্ম নেয়।

আরে মন বলি তোরে, বারেবারে...
দেখো মন চারিটি পরশ, ছয়টি গহর [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-১৮]

তোমার দেহের মক্কা মদীনার খবর রাখো নি...
দেহের চারটি পরশ, ছয়টি গহর, ত্রিশ মূর্তি কাবার লহর [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-১৩০]
সমার্থক শব্দাবলীঃ চার পরশপাথর


তথ্যসূত্র: