বিষয় : শেখ ভানু রচিত গান
শিরোনাম : তুমি আমার হৃদয় রতন রে বন্ধু১
গান সংখ্যা : ৪৪
তুমি আমার হৃদয় রতন রে বন্ধু
তুমি আমার হৃদয় রতন॥
তুমি স্বর্ণ তুমি রত্ন তুমি যে কাঞ্চন
তুমি আমার গলার মালা অঙ্গেরই বসন
তুমি আমার হৃদয় রতন॥
আমি শুইলে স্বপন দেখি শিহরে তুমি আছ যেমন
জাগিয়া না পাইলাম তোরে জিয়নে মরণে
তুমি আমার হৃদয় রতন॥
আহা রে অধীন শেখ ভানু বলে বন্ধু বড়ো ধন
আমি চক্ষু মুজে দেখি তোমার চান্দ বদন
তুমি আমার হৃদয় রতন॥
পর্যায়
তথ্যসূত্র
- বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭। পৃষ্ঠা: ৬০